আদালতকে ব্যবহার করছে সরকার’ - The News Lion

আদালতকে ব্যবহার করছে সরকার’




ঢাকা প্রতিনিধি : আল জাজিরার প্রতিবেদনের বিষয়ে আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী। তিনি বলেছেন, সরকার আদালতকে ব্যবহার করছে।  আজ সোমবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে আলোচনা সভায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।  


তিনি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ভাইকে সামাল দিতে পারছেন না।  নিজেদের দ্বন্ধে নিরীহ সাংবাদিক খুন হয়েছে বলেও জানান তিনি। পরে দুপুর গুলশানে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান জানান, গণমাধ্যমকর্মীদের ভয় দেখানোর জন্যই নোয়াখালীতে সংবাদ কর্মীর ওপর হামলা করা হয়েছে।   খালেদা জিয়ার চিকিৎসার মতো মৌলিক অধিকার নিশ্চিতে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের প্রতি আহবানও জানান তিনি।


 জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিলে আর কারো খেতাবই নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি।  এদিকে, রাজধানীর গুলশানে এ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, আল জাজিরার কেলেঙ্কারি থেকে দৃষ্টি সরাতে সরকার জিয়ার খেতাব বাতিলের বিষয়টি সামনে এনেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.