করোনা সংক্রমণের নতুন হটস্পট হয়ে উঠেছে মহারাষ্ট্র রাজ্য - The News Lion

করোনা সংক্রমণের নতুন হটস্পট হয়ে উঠেছে মহারাষ্ট্র রাজ্য




দি নিউজ লায়ন ;   ফের বাড়তে শুরু করে দিয়েছে করোনা সংক্রমণ। তবে এবারে করোনা সংক্রমণের ক্ষেত্রে নতুন করে হটস্পট হয়ে উঠেছে মহারাষ্ট্র রাজ্য। ইতিমধ্যেই মহারাষ্ট্র রাজ্যের দুই জেলায় জারি করা হয়েছে লক ডাউন।  মহারাষ্ট্র রাজ্যে ক্রমশ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় লকডাউন জারি করা হয়েছে দুই জেলা যবতমাল এবং অমরাবতীতে। 


যবতমাল জেলায় আগামী ১০ দিন কড়া লকডাউন জারি করা হয়েছে। সেক্ষেত্রে আগামী ২৮ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ। বন্ধ থাকবে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান। বিয়েতে সর্বোচ্চ নিমন্ত্রিতের সংখ্যা রাখতে হবে ৫০ জন। পাশাপাশি অমরাবতী জেলাতেও জারি করা হয়েছে লকডাউন। সেখানেও বন্ধ থাকবে বাজার ঘাট। যদিও জরুরী পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার পর্যন্ত এই লকডাইন অমরাবতী জেলায় কার্যকর রাখা হবে। প্রয়োজনে লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। এদিকে মহারাষ্ট্রের আকোলা জেলাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 


মহারাষ্ট্র সরকার ওই তিন জেলায় কনটেইনমেন্ট এলাকা ঘোষনা করার নির্দেশ দিয়েছেন জেলা শাসকদের। মুম্বই শহরেও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৯৩ জন। 


এদিকে মহারাষ্ট্রের বৃহন্মুম্বই পুরসভা করোনা বিধির ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে। তারা জানিয়ে দিয়েছে, প্রকাশ্যে মাস্ক ছাড়া কেউ ধরা পড়লে ততক্ষনাত ২০০ টাকা  জরিমানা করা হবে। গণ পরিবহন থেকে কর্মক্ষেত্র, অনুষ্ঠানবারী সর্বত্রই মাস্ক বাধ্যতামূলক। এমনকী লোকাল ট্রেনের যাত্রীরা মাস্ক পরছেন কি না তা দেখার জন্য ৩০০ জন মার্শাল নিয়োগ করা হবে। কোভিড বিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে আচমকা হানা দেওয়া হবে বিয়েবাড়ি, ক্লাব এবং রেস্তোরাগুলিতে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.