লোভী ধান্দাবাজ এই চিকিতসককে চিনে রাখুন'- বাড়ির সামনেই রথীনের বিরুদ্ধে পোস্টার - The News Lion

লোভী ধান্দাবাজ এই চিকিতসককে চিনে রাখুন'- বাড়ির সামনেই রথীনের বিরুদ্ধে পোস্টার




দি নিউজ লায়ন ; 'লোভী ধান্দাবাজ এই চিকিৎসককে চিনে রাখুন'- ভাজপায় নাম লেখানোয় নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। বাড়ির সামনেই পড়ল পোস্টার। হাওড়া নাগরিক সমাজের ব্যানারে লেখা হয়েছে, ' লোভী ধান্দাবাজ চিকিৎসককে চিনে রাখুন। যিনি বামফ্রন্ট আমলে সুবিধা নিয়েছেন। মেয়র থাকার সময় ঠিকাদারদের থেকে টাকা লুঠ করেছেন।


 আর এখন গেরুয়া শিবিরে যাচ্ছেন। জনগন এর সুবিচার করবে।' স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে  মানুষ দেখেছেন কিভাবে তৃণমূল থেকে যাবতীয় সুবিধা নেওয়ার পর সেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাই পোস্টার পড়ছে এর জন্য যারা দল ছাড়ছেন তারাই দায়ী। হাওড়ার প্রাক্তন মেয়রের পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ডোমজুড়ের বাসিন্দারাও বিজেপিতে যোগদানের পর তার বিরুদ্ধে ডোমজূড়ে প্রতিবাদ মিছিল হয়।


 স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য যেভাবে দল থেকে যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে ঠিক বিধানসভা ভোটের আগে ব্যক্তিগত স্বার্থে রাজীব বিজেপিতে গেলেন তা বিশ্বাসঘাতকতা শুধু তৃণমূলের সঙ্গে নয় ডোমজুড়ের মানুষ যারা তাকে ভোট দিয়ে নির্বাচনে জিতিয়েছিলেন  তাদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা।


 যে কারণে সাধারণ মানুষ তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদে সামিল হচ্ছেন একইসঙ্গে তৃণমূলের চ্যালেঞ্জ বিধানসভা ভোটে ডোমজুড় আসনে প্রতিদ্বন্দ্বিতা করুন রাজীব। ডোমজুড়ের মানুষ তাকে বিশ্বাসঘাতকতার জবাব দেবেন।


 শনিবার বিজেপিতে যোগ দেওয়া উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের বিরুদ্ধেও  রবিবার বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা যুব তৃনমূলের পক্ষ থেকে  হিন্দমোটর এবং উত্তরপাড়ায় ধিক্কার মিছিল বের করে যুব তৃণমূল‌। গোবর জল এবং গঙ্গা জল দিয়ে গোটা এলাকা শুদ্ধিকরণ করা হয় পরে প্রবীর ঘোষালের ছবিতে কালি দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.