রাজ্যে ক্ষমতায় আসার জন্য সিবিআই কে কাজে লাগাচ্ছে বিজেপি, অভিযোগ বিধায়ক বিক্রম প্রধানের - The News Lion

রাজ্যে ক্ষমতায় আসার জন্য সিবিআই কে কাজে লাগাচ্ছে বিজেপি, অভিযোগ বিধায়ক বিক্রম প্রধানের




দি নিউজ লায়ন ;  সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের দাঁতন বাজারে তৃণমূল কংগ্রেসের দাঁতন এক ব্লকের কার্যালয়ে বাংলা নিজের মেয়েকেই চায় বলে স্লোগান এর আনুষ্ঠানিক সূচনা করেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতন এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মনি শংকর মিশ্র সহ আরো অনেকে। ওই স্লোগান উদ্বোধনী অনুষ্ঠানে দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান তার ভাষণে বলেন এরাজ্যে ক্ষমতায় আসার জন্য সিবিআই কে কাজে লাগিয়েছে বিজেপি ।


তাতে কোনো লাভ হবে না। কারণ বাংলার মানুষ কাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে তা তারা ঠিক করে নিয়ে ফেলেছেন। তিনি আরো বলেন যে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সারোদা নারোদা নিয়ে হইচই ফেলেছিল ।সেই সময় কেন্দ্রীয় সংস্থা কে কাজে লাগিয়েছিল বিজেপি। কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার বাংলায় ক্ষমতায় এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিজেপির চক্রান্ত কোনদিন সফল হবে না ।


সেই জন্য  ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ফের সিবিআইকে কাজে লাগাতে চাইছে বিজেপি বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন যে এভাবে তৃণমূল কংগ্রেসের কণ্ঠরোধ করা যাবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে আটকে রাখা যাবেনা। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি শক্তি নিয়ে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হবেন।বিধায়ক বিক্রম প্রধান বলেন বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা, বিনা পয়সায় আবাসন,বিনা পয়সায় চাল সহ বিভিন্ন প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 


তাই দিল্লি থেকে নরেন্দ্র মোদী সহ বিজেপির প্রথম শ্রেণীর সমস্ত নেতারা বাংলার বিধানসভা নির্বাচনে প্রচার শুরু করেছে। যে কোনো দলই তাদের প্রচার করতে পারে। তাতে আমাদের কোন বাধা নেই। কিন্তু ওদের সভাতে মানুষ যাচ্ছে না। কারণ তারা বিজেপির আসল চরিত্র ধরে ফেলেছে। তাই  ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত দল তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নির্বাচিত করে পুনরায় ক্ষমতায় নিয়ে আসবে ।


সেই সঙ্গে তিনি বলেন পাড়ায় পাড়ায় এই শ্লোগানকে পৌঁছে দিতে হবে বাংলা নিজের মেয়েকেই চায়। সেই সঙ্গে তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশ দেন এবং পাড়ায় পাড়ায় গিয়ে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের ব্যর্থতার কথা মানুষের কাছে তিনি তুলে ধরার নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.