বাড়ির মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন - The News Lion

বাড়ির মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন

 


দি নিউজ লায়নঃ    দিনদুপুরে ইটভাটা সংলগ্ন একটা বাড়ির মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। অভিযোগ,৫-৬জন দুষ্কৃতী ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে খুন করে। মৃতের নাম শুকুর আলি ঢালী ওরফে বুলেট(৪২)। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে কুলতলি থানার কুন্দখালি গোদাবর অঞ্চলের ট্যাংরাবিছি এলাকায় অজন্তা ২ ইটভাটায়। এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় ৬ জন কে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে। 


              জানা গিয়েছে,এদিন দুপুরে ইটভাটায় আসার নাম করে শুকুর আলি বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তাঁর পরিবারের লোকজন বলেন,দীর্ঘ কয়েক বছর ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল নিমাইচাঁদ মণ্ডলের ছেলেদের সঙ্গে। ইটভাটায় মাটি কাটা নিয়ে কয়েকদিন আগে নতুন করে বিবাদ শুরু হয়। শুকুর আলির লোকজনের ইটভাটায় মাটি কাটার কাজ বন্ধ করে দেয় সুকুমার সরদার বলে একজন। 


এদিন দুপুরে তাঁকে ফোন করে হুমকি দিয়ে ইটভাটায় ডেকে পাঠায় সুকুমার। তারপরে সে ইটভাটায় গেলে তাঁকে ঘিরে ধরে তাড়া করে দুষ্কৃতীরা। পালিয়ে পাশের একটি বাড়িতে সে আশ্রয় নিলে সেখান থেকে বাইরে বার করে এনে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে খুন করা হয়। পুলিশ জানিয়েছে,শুকুর আলির নামে কুলতলি সহ বিভিন্ন থানায় একাধিক অভিযোগ আছে। ইটভাটায় মাটি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।     


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.