মালদা জেলা পরিষদে প্রায় 382 কোটি টাকার বাজেট পেশ জোর পানীয় জল শিক্ষা স্বাস্থ্যে - The News Lion

মালদা জেলা পরিষদে প্রায় 382 কোটি টাকার বাজেট পেশ জোর পানীয় জল শিক্ষা স্বাস্থ্যে

 


দি নিউজ লায়নঃ  ৩৮১ কোটি ৬৮ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ টাকার পূর্ণাঙ্গ বাজেট পেশ হল  তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদে। ২০২০-২১ অর্থবর্ষে রাস্তা , পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য এবং বৈদ্যুতিক করণ প্রকল্পের যেসব কাজ হয়েছে তার খসড়া তালিকা এদিন বাজেট বৈঠকে তুলে ধরেন জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডল। শুক্রবার দুপুরে মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসের কনফারেন্স রুমে। এই বাজেট বৈঠক অনুষ্ঠিত জেলা পরিষদের সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র , জেলা পরিষদের সহকারি সভাধিপতি চন্দনা সরকার।


 উপস্থিত ছিলেন জেলা পরিষদের সমস্ত নির্বাচিত সদস্য, বিধায়কেরা।  তবে এদিন বাজেট পেশ বৈঠক উত্তর ও দক্ষিণ মালদার দুই সাংসদকে দেখা যায় নি। যদিও এদিন দলমত নির্বিশেষে প্রায় ৪০০ কোটি টাকার এই বাজেট প্রস্তাব পাশ হয় জেলা প্রশাসনের কর্তাদের সামনে। এমনকি এই বাজেট বৈঠকে বিরোধী দলের কোনো রকম বিরোধিতা করতেও দেখা যায় নি। গতবছরের মতোনই এবছরও কাছাকাছি একই অংকের এই বাজেট পেশ হয়েছে বলে জানিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডল। এদিন প্রায় পৌনে এক ঘণ্টা ধরে জেলা পরিষদের এই বাজেট বৈঠকটি অনুষ্ঠিত হয়।


 জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডল বলেন,   মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বইছে। সেই কথা মাথায় রেখেই জেলার উন্নয়নের ক্ষেত্রে প্রায় ৪০০ কোটি টাকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। যার মধ্যে পর্যটন কেন্দ্রগুলিকেও ঢেলে সাজানোর কাজ করা হয়েছে । উল্লেখযোগ্যভাবে বেশি কাজ হয়েছে জেলার ১৫ টি ব্লকের অধিকাংশ রাস্তার যেসব এলাকায় মাটির রাস্তা ছিল, সেখানে কংক্রিটের রাস্তা তৈরি করা হয়েছে। বিভিন্ন গ্রামে বৈদ্যুতিকরণ, স্বাস্থ্য ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় কংক্রিটের রাস্তা তৈরির ক্ষেত্রে ৮০ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে। এছাড়াও শিক্ষা-স্বাস্থ্যে ২০ কোটি টাকা করে খরচ করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.