নবদ্বীপে বনভোজনে গিয়ে অত্যাধিক মদ্যপানে মৃত্যু যুবকের - The News Lion

নবদ্বীপে বনভোজনে গিয়ে অত্যাধিক মদ্যপানে মৃত্যু যুবকের

 


দি নিউজ লায়নঃ  নবদ্বীপ থানার কারগিল কলোনি এলাকায় শুক্রবার সন্ধ্যায় এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে যুবকের পরিবারকে খবর দেয় এলাকার লোকজন। এরপর এলাকাবাসীর সহযোগিতায় ওই যুবককে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই যুবককে। 


মৃত যুবকের নাম বাপন ঘোষ। দীর্ঘদিন ধরেই নবদ্বীপ মহিশুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কারগিল কলোনি এলাকায় সন্ধ্যের পর থেকেই অবাধে মদ্যপানের আসর বসে।বাজে পরিবেশের সৃষ্টি হয় বলে অভিযোগ এলাকাবাসীর। 


প্রতিদিনের মতো ওইদিনও বেশ কিছু যুবক ওই এলাকায় পিকনিক করার পর মদ্যপান করেছিল বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। এরপরই পিকনিকের পর বাপনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান এলাকার স্থানীয় বাসিন্দারা। পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.