কৈলাশের সামনে মালদায় বিজেপির গোষ্ঠী কোন্দল - The News Lion

কৈলাশের সামনে মালদায় বিজেপির গোষ্ঠী কোন্দল

 


দি নিউজ লায়নঃ     বিজেপির 'চায়ে পে চর্চায়' এক প্রাক্তন কাউন্সিলারের যোগদানকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো পুরাতন মালদায়। পুরাতন মালদা পুরসভার প্রাক্তন কাউন্সিলারকে যাতে বিজেপিতে যোগদান না করানো হয়, এই দাবিতে সোচ্চার হয়ে বিজেপি নেতৃত্বের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন দলীয় কর্মী-সমর্থকেরা। বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়'র সামনে আচমকা দলীয় কর্মী-সমর্থকদের বিক্ষোভে ব্যাপক শোরগোল পড়ে যায়। 


বিক্ষোভরত কর্মী-সমর্থকদের শান্ত করতে নিজেই মঞ্চ ছেড়ে ময়দানে নেমে আসেন কৈলাস বিজয়বর্গীয়। মাইক হাতে দলীয় কর্মী সমর্থকদের শান্ত করার চেষ্টা চালায় দলের প্রাক্তন সভাপতি অধীর কর্মকার। দীর্ঘক্ষণ আলোচনার পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিজেপির নেতা কর্মীদের এই বিক্ষোভের জেরে মাঝপথেই ভণ্ডুল হয়ে যায় চায় পে চর্চা। এই কর্মসূচির পাশাপাশি এদিন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারকেও যোগদান কর্মসূচি বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় পুরাতন মালদা মঙ্গলবাড়ী পালপাড়া এলাকায়। 


এখানে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় উপস্থিতিতেই চায় পে চর্চায় কর্মসূচি এবং পুরাতন মালদা পুরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার নৃপেন পালের অনুষ্ঠান হবার কথা ছিলো। আর সেই অনুষ্ঠানে ব্যাপক গোলমাল শুরু হয়ে যায়। রীতিমতো রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সামনে দলের কর্মী সমর্থকেরা ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন। এদিন এই যোগদান কর্মসূচি নিয়ে যে গোলমাল পরিস্থিতি তৈরি হয়, সেই ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, কিছু মানুষ অভাব অভিযোগ করেছেন। সকলের দাবি মেনে আপাতত এই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় উপস্থিতিতে সুষ্ঠুভাবে চায় পে চর্চা কর্মসূচি সম্পন্ন হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.