অপসারন হলেন রানাঘাটের পৌরপ্রশাসক
দি নিউজ লায়নঃ হঠাৎই নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল পার্থসারথি চট্টোপাধ্যায় কে । সেই সঙ্গে এখন থেকে তৃণমূল কংগ্রেসের কোন সভায় তাকে যোগদান করতে বারণ করা হয়েছে । তার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে । তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া মৈত্র সোমবার চিঠি দিয়ে পার্থসারথি চট্টোপাধ্যায় কে তা জানিয়ে দিয়েছেন ।
যদিও এ বিষয়ে পার্থসারথি চট্টোপাধ্যায়ের বক্তব্য,' এতে আমি কোনমতেই অখুশি নই । আমি ওই পদের জন্য লালায়িত ছিলাম না ।' যদিও দল বিরোধী কার্যকলাপের অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য,' কোথায় কিভাবে আমি দল বিরোধী কাজ করেছি তা আমার জানা নেই । আমাকে শোকজ করা হয়নি । হঠাৎই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে । ' যদিও এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাণী কুমার রায়ের বক্তব্য,' সভাপতি যা করেছেন, নিশ্চয় বুঝে করেছেন। দল বিরোধী কাজ যদি কিছু হয়ে থাকে, তাহলে তিনি সঠিকভাবেই ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন ।

Post a Comment