ভয়াবহ আগুন থেকে রক্ষা পেলো পরিবার - The News Lion

ভয়াবহ আগুন থেকে রক্ষা পেলো পরিবার

 


দি নিউজ লায়নঃ  গভীর রাতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে কাগজের দোকানে ভয়াবহ আগুন অল্পের জন্য বেঁচে গেল গোটা পরিবার। ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের কদবেলতলা এলাকার। উল্লেখ্য গতকাল রাত্রি  তিনটে ত্রিশ নাগাদ কদবেলতলা এলাকার শ্যামল কুমার সাহা তার বাড়ির নিচের তলায় কাগজের দোকানে মোটরের পয়েন্ট থেকে শর্ট সার্কিট হয়ে ভয়াবহ আগুন লাগে।


 ভষ্মিভূত হয়ে হয়ে যায় প্রায় লক্ষাধিক টাকার আর্ট কাগজ, আগুনের তীব্রতা এতটাই ছিল যে দোকান থেকে আগুনের শিখার ধোয়া উপরতলার বসবাসের ঘরে কালো ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় শ্যামল কুমার সাহার দুই কন্যা সন্তান সহ তার স্ত্রীর।


 ঘটনা জানাজানি হতেই ছুটে আসে এলাকার বেশ কিছু লোকজন এরপর বালতি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এছাড়াও দমকল অফিসে ফোন করলে আগুন নেভার বেশ খানিকটা সময় বাদে দমকল কর্মীরা এসে পৌঁছায়। এই ঘটনায় গোটা এলাকাসহ পরিবার জুড়ে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এই ভয়াবহ আগুন শর্ট সার্কিট থেকেই লেগেছে এমনটাই জানান দোকানদার শ্যামল কুমার সাহা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.