মেদিনীপুরে শুরু হল ৩৮ তম বর্ষ তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা - The News Lion

মেদিনীপুরে শুরু হল ৩৮ তম বর্ষ তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা

 


দি নিউজ লায়নঃ      ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহায়তায় বুধবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হলো ৩৮ তম তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা ২০২১। এদিন ৩৮ টি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন  পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি।


 এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক ডাঃ রেশমি কোমল, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শৌভিক ব্যানার্জী, সদর মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার, পশ্চিম মেদিনীপুর জেলা শিল্প দপ্তরের জেনারেল ম্যানেজার দেবব্রত রায়, সংশ্লিষ্ট দপ্তরের  পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ এর কর্মাধ্যক্ষ শৈবাল গিরি সহ অন্যান্যরা। শৈবাল গিরি জানান, রাজ্যের বিভিন্ন জেলা থেকে এবার ১০২ টি স্টল এসেছে এই মেলায়। মেলা চলবে আগামী ৯ ই ফেব্রুয়ারি পর্যন্ত। 


৩৮ তম বর্ষ তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন করার পর জেলাশাসক রেশমি কোমল কে নিয়ে মেলা প্রাঙ্গনে থাকা স্টল গুলি ঘুরে দেখেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের  সহ সভাধিপতি অজিত মাইতি ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ। মেলার উদ্বোধন করে জেলা পরিষদের সহ সভাধিপতি  অজিত মাইতি বলেন  প্রতি বছরের মতো এবছর ও মেলা প্রাঙ্গণে বহু মানুষ সামিল হবেন।তিনি মেলায় আসা সকলকে করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.