উদয়নারায়নপুর ৫ কোটি টাকা ব্যয়ে জল প্রকল্পের সূচনা
দি নিউজ লায়নঃ গ্রামের মানুষের কাছে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে শনিবার উদয়নারায়নপুরের সোনাগাছি চকঠাকুরানী তন্তুবায় মাঠে এই প্রকল্পের সূচনা করেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা।
পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের উদ্যোগে কানুপাট মুনসুকা গ্রাম পঞ্চায়েতে প্রায় ৫ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প তৈরি করা হচ্ছে। দপ্তর সূত্রে খবর প্রকল্পের কাজ শেষ হলে আকনা, চকঠাকুরানী, জোকা, জয়নগর ও সোনাগাছি এই ৫ টি মৌজার ৬ টি গ্রামের ১৮ হাজার মানুষ উপকৃত হবে। সূত্রের খবর আগামী ৩ মাসের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে।
জল প্রকল্প সম্পর্কে উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা জানান সাধারণ মানুষের চাহিদা মেনে এই প্রকল্প তৈরি করা হচ্ছে। আগামী দিনে এইভাবে মানুষের পাশে থেকে তাদের চাহিদা মেটানো হবে বলে জানান বিধায়ক সমীর পাঁজা।

Post a Comment