বাড়ি ফেরার পথে দূরপাল্লার ট্রেনে কাটা পড়ে মৃত্যু ২ পরিযায়ী শ্রমিকের - The News Lion

বাড়ি ফেরার পথে দূরপাল্লার ট্রেনে কাটা পড়ে মৃত্যু ২ পরিযায়ী শ্রমিকের

 


দি নিউজ লায়নঃ    ভিন রাজ্য কেরলে কর্মরত মুর্শিদাবাদের নবগঠিত সাগরপাড়া থানা এলাকার ২পরিযায়ী শ্রমিক এর দূরপাল্লার ট্রেনে কাটা পড়ে  মর্মান্তিক মৃত্যুর ঘটনায়  শোকের ছায়া নেমে এলো এলাকায়।মৃত দুই শ্রমিকের নাম অনুপ মণ্ডল (২৫) ও সৌমেন তেলি সর্দার (৩২)। শনিবার ঐ ২ পরিযায়ী শ্রমিক এর মৃতদেহ এসে পৌঁছায় তাদের বাড়িতে।


 কেরলের এর্নাকুলামের আলোয়া এলাকা থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছিলেন ঐ দুই পরিযায়ী শ্রমিক।সেই সময় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে খবর, হতদরিদ্র পরিবারের অবস্থা ফেরাতেই রাজমিস্ত্রির কাজ নিয়ে কেরলে যান অনুপ ও সৌমেন। তাঁদের মধ্যে এক জন দেড়মাস ও অন্য জন দেড় বছর ধরে কেরলে কাজ করছিলেন। রেললাইন পারাপার হওয়ার সময় তাঁদের শরীরের উপর দিয়ে চলে যায় দূরপাল্লারট্রেন। ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে নিহত হন দুই শ্রমিক।অনুপ-সৌমেন চলে যাওয়ার পর কী ভাবে সংসার চলবে, তা নিয়ে দুঃচিন্তায় তাঁদের পরিবার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.