দিলীপের সভাস্থল গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরন তৃনমূল ছাত্র পরিষদের
দি নিউজ লায়নঃ মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে দিলীপের সভার পর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরন করলো তৃনমূল। তৃনমূল ছাত্র পরিষদের তরফে এদিন বাগাযতীন পার্কের মুখ্য গেটের সামনে ঘট বসিয়ে ঘট পুজো করা হয়।
ময়দানের চর্তুদিক গঙ্গাজল ছিটিয়ে প্রদক্ষিণ করে মাঠ শুদ্ধিকরন করে তৃনমূল।তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি নির্ণয় রায় জানান বিজেপি নেতারা এসে মানুষকে ভুল বোঝাচ্ছেন। সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদের নামে মানুষকে ভুল বোঝান তারা। যা মানবধর্মকে আঘাত করছে।
তাই আমরা শুদ্ধিকরন করছি। যাতে শহরের এই গুরুত্ববাহি ময়দানের শুদ্ধ ও পবিত্রতা অক্ষুন্নতা নষ্ট না হয়। একই সঙ্গে সাম্প্রদায়িকতার মানুষের মাঝে প্রবেশ করতে না পারে।

Post a Comment