এবার রাজ্য জুড়ে ভোটের নতুন খেলা হবে, অনুব্রত
দি নিউজ লায়নঃ একুশের ভোটে এবার রাজ্য জুড়ে ভোটের নতুন খেলা হবে।শুধু তাই নয়, এবার আর গুড়-বাতাসায় কাজ হবে না। সেটা আন্দাজ করে ফেলেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মহম্মদ বাজারের সভা থেকে একুশের ভোটের নতুন দাওয়াইয়ের ইঙ্গিত দিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, এবারে ভোট হবে। ভোটে চকোলেট-বিস্কুট-জল দেওয়া হবে। একই সঙ্গে একুশের ভোটের খেলা যে ভয়ঙ্কর হতে চলেছে তারও ইঙ্গিত দিয়েেছন তিনি।
নতুন দাওয়াই নিয়ে ময়দানে নামছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর গুড়-বাতাসায় কাজ হবে না। এবারে একুশের ভোটে অনুব্রতর দাওয়াই চকোলেট-বিস্কুট আর জল। বীরভূমের মহম্মদবাজারের সভা থেকে একুশের ভোটের নতুন দাওয়াইয়ের কথা ঘোষণা করেছেন অনুব্রত। একই সঙ্গে শুভেন্দুর গড় মেদিনীপুরেও খেলা হবে বলে হুঙ্কার দিয়েছেন অনুব্রত। তিনি দাবি করেছেন এবার রাজ্য জুড়ে ভোটের নতুন খেলা হবে।

Post a Comment