গোপীবল্লভপুরে গৌড়ীয় সেতুর উদ্বোধন করলেন পুরুলিয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

গোপীবল্লভপুরে গৌড়ীয় সেতুর উদ্বোধন করলেন পুরুলিয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়নঃ   পুরুলিয়ার বেলগুমা  পুলিশ লাইন থেকে বুধবার  ঝাড়গ্রাম জেলার   ৩৩ টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।এছাড়াও ঝাড়গ্রামে বাস টার্মিনাল এর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে তেত্রিশটি প্রকল্পের জন্য খরচ হয়েছে  ৯৫কোটি  ১৮ লক্ষ টাকা ।মুখ্যমন্ত্রী ঝাড়গাম বাস টার্মিনালের উদ্বোধন করেন।সেই সময়  ঝাড়গ্রামে বাস টার্মিনালের শিলান্যাস অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, জেলাশাসক আয়েশা রানি, ঝাড়গ্রাম পৌরসভার প্রশাসক প্রশান্ত রায়।


 অপরদিকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের ফানিয়া মমারা এলাকায় গৌড়ীয় সেতুর উদ্বোধনি  উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গোপীবল্লভপুর এর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি, নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মুর্মু সহ আরো অনেকে। এছাড়াও গোপীবল্লভপুরএক ব্লকের একটি অডিটরিয়াম ও পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন বুধবার মুখ্যমন্ত্রী। শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন  পুরুলিয়া থেকে ভার্চুয়াল এর মাধ্যমে সেইপ্রকল্প গুলির তিনি গোপীবল্লভপুর  এলাকায় এসে তার শুভ সূচনা করলেন। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর ঝাড়গ্রাম জেলার উন্নয়নে একাধিক কাজ করেছেন। 


এর আগে কোন মুখ্যমন্ত্রী  এত কাজ করেননি বলে তিনি জানান ।সেই সঙ্গে তিনি বলেন কিছু মানুষ আছে তারা এখনো উন্নয়ন চোখে দেখতে পায়নি। কারণ তারা তো চোখে কাঠের চশমা লাগিয়ে ঘুরে। তাই তারা উন্নয়ন দেখতে পায়নি। জঙ্গলমহলের মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং আগামী দিনেও থাকবে। তাই এই সেতুটি নির্মাণ হওয়ার ফলে এই এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলে তিনি জানান। দীর্ঘদিন এই সেতুটি অবহেলিত অবস্থায় পড়েছিল ।এই এলাকার বাসিন্দাদের কথা চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ১৩ কোটি টাকা খরচ করে এই সেতুটির নির্মাণ করেছেন। তিনি সেতুটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য ওই এলাকার বাসিন্দাদের কাছে আহ্বান জানান। তিনি বলেন আপনারা মমতার পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.