রহস্যজনকভাবে শিশুমৃত্যু আউশগ্রামে, আশঙ্কাজনক পরিবারের আরও তিন
দি নিউজ লায়নঃ রহস্যজনকভাবে শিশুমৃত্যুর ঘটনা ঘটলো পূর্ব বর্ধমানের আউসগ্রামে। অসুস্থ পরিবারের আরও তিনজন। তারা বননবগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। অনুমান খাবারে বিষক্রিয়ার জেরে এই ঘটনা। আউশগ্রামের খটনগর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খটনগর গ্রামের বাসিন্দা পেশায় রঙমিস্ত্রি প্রহ্লাদ মেটের একমাত্র মেয়ে সূপর্ণা।
বাড়িতে রয়েছেন স্ত্রী, এক ভাই। তিনি জানান গত শুক্রবার দুপুরের দিকে বাঁধাকপির তরকারি ও ভাত খাওয়ার পর রাতের জন্য সেই তরকারি কিছুটা রাখা ছিল। রাতে ভাত ও আলুসিদ্ধ রান্না করা হয়। তারপর প্রহ্লাদবাবু, তার স্ত্রী চন্দনাদেবী, ভাই দুর্যোধন ও শিশুটি মিলে খায়।
শুক্রবার রাত থেকেই চারজন অসুস্থ হতে শুরু করেন। প্রতিবেশীরা রাতেই তাদের বননবগ্রাম হাসপাতালে ভর্তি করেন। রবিবার শিশুটি মারা যায়। বাকি তিনজন চিকিৎসাধীন। সোমবার স্বাস্থ্য দফতর থেকে প্রতিনিধিদল পাঠানো হয়। রামনগর পঞ্চায়েতের প্রধান সুকুমার আঁকুড়ে বলেন, "মনে হচ্ছে বাড়ির খাবারে কোনওরকমে বিষাক্ত কিছু মিশে গিয়ে এই ঘটনা ঘটেছে।" মৃত শিশুটির নাম সুপর্ণা মেটে(৭)। রবিবার রাতে হাসপাতালেই তার মৃত্যু হয়েছে।

Post a Comment