নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মেদিনীপুরে অনুষ্ঠিত হলো ৫৬ তম বর্ষ ১০ মাইল দৌড় প্রতিযোগিতা
দি নিউজ লায়নঃ শনিবার নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল মেদিনীপুরের জাতীয় উৎসব বলে পরিচিত, "১০মাইল দৌড় প্রতিযোগিতা"। মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাব এর উদ্যোগে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতা এই বছর ৫৬তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরের মত শনিবার কুয়াশাসিক্ত সকালে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট স্কুল ময়দানে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মোট ১৪২জন প্রতিযোগী আজকের দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কেবল পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশ, বিহার সহ পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকেও প্রতিযোগী দৌড়বীররা এই দশ মাইল দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিবছর। করোনা যোদ্ধাদের সম্মান জানাতে ওই দৌড় প্রতিযোগিতায় জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পদকজয়ী ১৫ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন।
দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অধ্যাপক কিংশুক ভট্টাচার্য, বনাধিকারিক আর পি সিং, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দৌড়বীর বিমল মাহাতো সহ মোট ১৫ জন। অমিত জাঙ্গীর ৫০মি ২১সেকেন্ড সময়ে দশ মাইল দৌড় সম্পূর্ণ করে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ এর সহ সভাধিপতি অজিত মাইতি, সমাজসেবী গোপাল সাহা, নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন।

Post a Comment