খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ - The News Lion

খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

 




দি নিউজ লায়নঃ  খুনের চেষ্টার অভিযোগে পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনা আউশগ্রাম থানা এলাকায়। ধৃতের নাম নরেশ মণ্ডল। আউশগ্রাম থানার লক্ষ্মীগঞ্জের সুকান্তপল্লিতে তার বাড়ি। জানা যায়, টর্চ দিয়ে আঘাত করে খুনের চেষ্টার অভিযোগ। পুলিস জানিয়েছে, লক্ষ্মীগঞ্জের বাসিন্দা সনৎ মুর্মু সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি ফিরছিলেন। 


পূর্ব শত্রুতাবশতঃ লক্ষ্মীগঞ্জ মোড়ের কাছে তাঁর পথ আটকায় নরেশ ও তার ছেলে। সনৎ তার প্রতিবাদ করলে টর্চ দিয়ে তাঁর নাকে আঘাত করা হয়। তাতে তিনি গুরুতর জখম হন। তাঁকে বননবগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিস টর্চটি বাজেয়াপ্ত করেছে। সোমবার রাতে বাড়ি থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতকে বৃহস্পতিবার পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.