কালিয়াচকে বেআইনি অস্ত্র কারখানার হদিস - The News Lion

কালিয়াচকে বেআইনি অস্ত্র কারখানার হদিস

 


দি নিউজ লায়নঃ     কালিয়াচকে বেআইনি একটি অস্ত্র কারখানার হদিস পেল পুলিশ। শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে রাজ্যশ্রী এবং কালিয়াচক থানার পুলিশ যৌথভাবে করারিচাঁদপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র তৈরির সরঞ্জাম  উদ্ধার করেছে। ম এই ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ এই ঘটনায় ওই বাড়ির মালিক হুমায়ুন শেখ পলাতক  বলে জানিয়েছে পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত দুই দুস্কৃতির নাম মহম্মদ আজম এবং মহম্মদ ফারুক আলম। ধৃতদের বাড়ি বিহারের মুঙ্গেগেরে। ধৃত ওই দুইজনকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিলো এই বেআইনি কাজের জন্য বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে,  একটি নাইন এমএম পিস্তল ম্যাগাজিন সহ বিভিন্ন ধরনের বেআইনি অস্ত্র তৈরির সামগ্রী জ্বর হয়েছে যার মধ্যে ড্রিল মেশিন সহ আরো বেশ কিছু সরঞ্জাম  রয়েছে।  ধৃতদের বিহার থেকে নিয়ে আসা হয়েছিল এই বেআইনি অস্ত্র তৈরির জন্য। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত  শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.