ঝাড়গ্রামে তৃণমূলের ২৩ তম প্রতিষ্টা দিবস উদযাপন উপলক্ষে বিশাল মিছিল - The News Lion

ঝাড়গ্রামে তৃণমূলের ২৩ তম প্রতিষ্টা দিবস উদযাপন উপলক্ষে বিশাল মিছিল

 


দি নিউজ লায়নঃ    শুক্রবার তৃণমূল কংগ্রেসের 23 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম শহর তৃনমূলের সভাপতি তথা ঝাড়গ্রাম পৌরসভার প্রশাসক প্রশান্ত রায়। ওই মিছিলে শামিল হয়েছিলেন তৃণমূলের ঝাড়গ্রাম জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু ও চেয়ারম্যান বিরবাহা সরেন টুডু, কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত, তৃণমূল নেতা শিবেন্দ্র বিজয়  মল্লদেব সহ আরো অনেকে। মিছিলটি ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে। দলীয় কার্যালয়ের সামনে দলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মিছিল। মিছিলে অংশগ্রহণকারীদের বুকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। 


ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু বলেন ঝাড়গ্রাম শহরের  ১৮ টি ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে এই মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিল থেকে সর্বস্তরের মানুষকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, আছে এবং আগামী দিনে থাকবে। তিনি বলেন যারা ভাবছেন তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে তারা আগামী দিনে দেখবে যে বাংলায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল ছাড়া অন্য কেউ থাকবে না। তিনি দলের প্রতিষ্ঠা দিবসের দিন সর্বস্তরের মানুষকে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানান। 


সেই সঙ্গে তিনি বলেন বিজেপি যেভাবে নোংরা রাজনীতি শুরু করেছে তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। তৃণমূলের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি প্রশান্ত রায় বলেন শান্তি ও উন্নয়নের প্রতীক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উন্নয়নের মাধ্যমে জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাই জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। বিজেপি হিংসার রাজনীতি শুরু করেছে। বিজেপি যেভাবে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে তার যোগ্য জবাব দিবে ঝাড়গ্রাম জেলার মানুষ। তিনি আরো বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রীযিনি ঝাড়গ্রাম জেলার উন্নয়নের জন্য বারে বারে ঝাড়গ্রাম ছুটে এসেছেন। তাই সর্বস্তরের মানুষ এই মিছিলে শামিল হয়েছেন। এই মিছিল থেকে বিজেপিকে বিদায় জানানোর আহ্বান জানানো হয়। এছাড়াও ঝাড়গ্রাম জেলার প্রতিটি এলাকায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে বিধায়ক দুলাল মুর্মু জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.