অন্ডালে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। - The News Lion

অন্ডালে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী।




দি নিউজ লায়ন ;   অন্ডালে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা এই ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ তৃণমূলের। এলাকায় ব্যাপক উত্তেজনা ।মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত বাউরী পাড়ার সামনে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত নটা নাগাদ তৃণমূল কর্মী রাম লক্ষ্মণ কেওট,বয়স ৪২ দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তায় তাঁকে পিছন থেকে  গুলি করে বিজেপির দুষ্কৃতীরা। 


রাম লক্ষনের পিঠে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় রাম লক্ষ্মণ প্রায় ১০০ মিটার দূরে তার বাড়ির সামনে এসে মোটর বাইক থেকে পড়ে যান। সেখান থেকেই রাম লক্ষণ মোবাইলের সাহায্যে তার পরিবারকে গোটা ঘটনাটা জানায় বলে পরিবার সূত্রের খবর। দ্রুত পরিবার ও স্থানীয় লোকজন এসে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ গুলি চালানোর আগে রহস্যজনকভাবে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। 


এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার পিছনে রাজনৈতিক বা অন্য কোন কারণে আছে কিনা খতিয়ে দেখছে অন্ডাল থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে ভিন রাজ‍্য থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করবে  তৃণমূল‌।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.