হাট থেকে ফেরার পথে নিখোঁজ ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার - The News Lion

হাট থেকে ফেরার পথে নিখোঁজ ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার




দি নিউজ লায়ন ; হাট থেকে ফেরার পথে নিখোঁজ ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ধুমপুর অঞ্চলের জামালপুর গ্রামে। মৃতের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সুত্রে জানা গিয়েছে,মৃতের নাম লালচাঁদ বর্মন(২৪)।পেশায়- রাজমিস্ত্রি।


মঙ্গলবার সন্ধ্যা বেলায় হবিবপুর রাইস মিল হাটে বাজার করতে গিয়ে ছিল মোটরসাইকেল করে দুই বন্ধুকে নিয়ে।বাড়ি ফেরার সময় তার ভাই যেখানে কাজ করছিল সেখানে দেখা করে।এরপর বাড়ি ফেরার কথা জানিয়ে ওই দুই বন্ধুর সাথে মোটরসাইকেল যায়। এরপর থেকেই নিখোঁজ  হয়ে যায় লাল চাঁদ। রাত্রি নটা পর্যন্ত বাড়িতে আসেনি।বুধবার সকালে জালালপুর এলাকায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা।


 খবর পেয়ে পরিবারের লোকেরা ছুটে যায়। ঘটনার খবর পেয়ে আসে হবিবপুর থানার পুলিশ। পরিবারের দাবি কেউ বা কারা গলায় ফাঁস দিয়ে খুন করেছে। ঘটনায় রহস্য দানা বেঁধেছে। মৃতদেহ ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। মৃতের ভাই উজ্জ্বল বর্মন জানান,এই মৃত্যুর জন্য দায়ী তার দুই বন্ধু। কারন তাদের সঙ্গে বাড়ি ফিরছিলো। 


তার পরে এই ঘটনা। তবে জারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। হবিবপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে,মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.