সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে তার এ ভাষণ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Post a Comment