তৃণমূলের আকাশচুম্বি ফলাফলের আশায় কঙ্কালীতলায় মহাযজ্ঞ অনুব্রত মণ্ডলের - The News Lion

তৃণমূলের আকাশচুম্বি ফলাফলের আশায় কঙ্কালীতলায় মহাযজ্ঞ অনুব্রত মণ্ডলের






দি নিউজ লায়ন ;  আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আকাশচুম্বি ফলাফলের আশায় কঙ্কালীতলায় মহাযজ্ঞ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। পুজোয় সংকল্প হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে। আড়াই কুইন্টাল কাঠ,চর টিন গাওয়া ঘি, শাড়ী, সহ অন্যন্য সামগ্রী দিয়ে মহাযজ্ঞ শুরু হয়। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মহাযজ্ঞ সম্পূর্ণ করতে বিশিষ্ট পুরোহিতকে নিয়োগ করা হয়েছে। 


কঙ্কালীতলা হল বীরভূমের পাঁচটি সতীপীঠের   মধ্যে একটি অন্যতম পিঠ।বীরভূম সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতীপীঠ কে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন। কংকালী মায়ের পূজারী তথা প্রবীণ পুরোহিত জয়ন্ত চক্রবর্তী জানিয়েছেন, এই সতীপীঠ মায়ের কাছে ভক্তিভরে ভক্ত গণ যা চেয়েছে মা তা পূরন করেছে। 


বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, আজকের মহাযজ্ঞ থেকে বিজেপির  বিদায়যাএা শুরু হয়ে গেল। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২০ থেকে ২৩০ টি আসনে জয় লাভ করে তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মূখ্যমন্ত্রী হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.