ওরা টাকা ছড়িয়ে এ রাজ্যে ভোটারদের কিনতে চাইছে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়ন ; ওরা টাকা ছড়িয়ে এরাজ্যের ভোটারদের কিনতে চাইছে। টাকা দিলে সেই টাকা নিয়ে নেবেন, ওই টাকা আপনাদের। সোমবার নদীয়ার রানাঘাটের ছাতিমতলা ময়দানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির উদ্দেশে এমনেই অভিযোগ তোলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, রাজ্যের মানুষের দাম এতো সস্তা নয়।
তাদের দাম হাজার, হাজার, হাজার টাকা। পাশাপাশি বিজেপি হল একটি ওয়াশিং মেশিং',বিজেপিকে ঠিক এভাবেই আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জমির পাট্টা নিয়েও কথা বলতে গিয়ে তৃণমূল সুপ্রিম বলেন, রাজ্যে 'দেড় লক্ষ পরিবারকে পাট্টা দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তার মধ্যে নদীয়া জেলার পাঁচ হাজার উদ্বাস্তু মানুষের জন্য বরাদ্দ হয়েছে। মমতার কথায়, উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল, আমিই করিয়েছিলাম।
যে যেখানে যেমন আছেন, সেখানেই তিনি পাট্টা পাবেন।' আগে করল নোট বন্দি। এবার করবে জেল বন্দী', রাণাঘাটের সভা থেকে সংশয় নিয়ে বিজেপিকে আক্রমণ করে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে বসবাসকারী সব মতুয়ারাই এদেশের নাগরিক। জীবন থাকতে এনআরসি থেকে সিএএ করতে দেবনা। বিজেপির পাশাপাশি পূর্বের শাসক দল বামফ্রন্টের বড় শরিক সিপিএম কেও আক্রমণ করতে ছাড়েননি মমতা।
মমতা বলেন, আগে কাজ হত কম, রাজনীতি হত বেশি। তিনি বলেন, আজকের প্রজন্ম জানেই না লোডশেডিং কী বা লোডশেডিং বস্তুটাই বা কি। বামেদের কটাক্ষ করে মমতা বলেন, আগে আমরা বলতাম, সিপিএমের কোলে, লোডশেডিং দোলে। কিন্তু এখন আর সেদিন নেই। আর লোডশেডিংও নেই। কেননা দীর্ঘ ৩৪ বছরের জগদ্দল পাথর কে সরিয়ে পশ্চিমবঙ্গের জনগণ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছে।

Post a Comment