অশোককে হুঁশিয়ারি দিলো কংগ্রেস শ্রমিক সংগঠন - The News Lion

অশোককে হুঁশিয়ারি দিলো কংগ্রেস শ্রমিক সংগঠন




দি নিউজ লায়ন ;  জোট শরিক কংগ্রেসের কাছে হেনস্থা অশোক ভট্টাচার্য্যের। করোনাকালের উৎসর্গ ভাতা সহ বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি ফলপ্রসূ না হলে ২৫শে জানুয়ারি থেকে পুরনিগম বন্ধ করে দেওয়ার অশোককে হুঁশিয়ারি কংগ্রেস শ্রমিক সংগঠনের। বকেয়া সহ অস্থায়ী কর্মচারীদের ওপর মেয়রের অশোকের পক্ষপাতদুষ্টতার একাধিক অভিযোগ তুলে সোমবার অশোক ভট্টাচার্য্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস শ্রমিক সংগঠন।


 সোমবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচায্যেকে ঘরবন্দি করে ঘেরাও করে তার কক্ষের সামনে অবস্থান বিক্ষোভ বসেন তারা। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসির সম্পাদক সৌমেন দাস রায় জানান করোনার সময় থেকে ১০মাস পেড়িয়ে গেলেও করোনা কাজে নিযুক্ত সাফাই কর্মীদের যে ১০০টাকা করে প্রাপ্য উৎসর্গ ভাতা রয়েছে তা এখনও পর্যন্ত মেলেনি।


 সে বিষয়ে একাধিকবার অশোকবাবুকে কর্মীদের প্রাপ্য টাকা দেওয়ার কথা বলা হলেও তিনি কর্ণপাত করেননি।এমনকি পুরোনিগমের শেষ বোর্ড মিটিংয়ে ২০২০সালের জানুয়ারি মাসে মেয়রের চেয়ারে বসে তিনি অস্থায়ী কর্মীদের মাসিক বেতন ১০শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের কথা জনিয়েছিলেন। যা বোর্ড মিটিংয়ে পাশ করা হয়। তবে এক বছর সময়কাল কেটে গেলেও সেই ১০%বেতন বৃদ্ধির টাকা পাননি কর্মীরা। 


এদিন কর্মীরা ক্ষোভ উগরে দিয়ে বলেন অশোকবাবুকে একাধিকবার বকেয়া মেটানোর স্মারকলিপি দেওয়া হয়েছে তবে প্রতিবারই অস্থায়ী কর্মীদের মনভোলানো প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর হয়নি। এদিকে এদিনও অশোকবাবু কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে জানান তিন দিনের মধ্যে তাদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। তবে শ্রমিক সংগঠনের সাফ হুঁশিয়ারি তিনদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে পুরোনিগম স্তব্ধ করে দেবে অস্থায়ী কর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.