গলায় দড়ি দিয়ে বেঁধে সারারাত খালের জলে ফেলে রাখায় সামুদ্রিক ডলফিনের মৃত্যু
দি নিউজ লায়ন ; গলায় দড়ি দিয়ে বেঁধে দীর্ঘক্ষন খালের জলে ফেলে রাখা হলো জখম সামুদ্রিক ডলফিন। চরম অসচেতনতার নজির পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। শেষ পর্যন্ত মর্মান্তিক মৃত্যু হল ডলফিনটির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পটাশপুর থানার উত্তর চৌমুখ গ্রামের বামনবাড় এলাকার একটি খালে বৃহস্পতিবার সন্ধ্যায় কোন হবে একটি সামগ্রিক ডলফিন চলে আসে। গ্রামবাসীরা ভাবে হাঙর জাতীয় কিছু চলে এসেছে।
এই ভেবে ডলফিনটিকে খালের পাশে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। সারারাত দড়ি বাঁধা অবস্থায় থাকার ফলে এবং কোনরকম চিকিৎসা না হওয়ার ফলে শুক্রবার সকালে মৃত্যু হয় ডলফিনটির। গ্রামবাসীদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একাধিকবার বনদপ্তর এর সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে কোনরকম সদুত্তর পাওয়া যায়নি। বনদপ্তর এর গাফিলতির ফলেই এই ঘটনা ঘটেছে।
বনদপ্তর সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, ডলফিন ধরা পড়ার বিষয়টি তাদের জানানো হয়নি বৃহস্পতিবার। শুক্রবার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শুক্রবার সকালে তারা ঘটনাস্থলে যায়। কিভাবে সেটির আঘাত লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জাহাজের সঙ্গে ধাক্কা লাগার ফলে আঘাত পেয়েছিল ডলফিনটি। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলা হবে।

Post a Comment