দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যানের পদ থেকে অপসারিত শিশির, নতুন চেয়ারম্যান অখিল - The News Lion

দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যানের পদ থেকে অপসারিত শিশির, নতুন চেয়ারম্যান অখিল




দি নিউজ লায়ন ;  দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যানের পদ থেকে অপসারিত শিশির অধিকারী। তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান করা হলো অখিল গিরিকে। ভাইস চেয়ারম্যান হচ্ছেন তরুণ জানা। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিষ্ক্রিয় ছিলেন শিশির। কোন বৈঠক ডাকছিলেন না। একের পর এক প্রকল্প আটকে যাচ্ছিল। 


এই কারণেই এই সিদ্ধান্ত। ডিএসডিএ - এর নতুন চেয়ারম্যান তথা রামনগর এর বিধায়ক অখিল গিরি এ প্রসঙ্গে জানান, শিশির অধিকারী দীর্ঘদিন ধরে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে রয়েছেন কিন্তু দীর্ঘদিন থাকার পরও উন্নয়নের কাজ সেভাবে তিনি এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না। বেশ কয়েক মাস ধরে তিনি সম্পূর্ণ নিষ্ক্রিয়। গুরুত্বপূর্ণ বৈঠক তিনি থাকছিলেন না। ফলে কাজ চালাতে অসুবিধা হচ্ছিল।


 যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর অভিযোগ,দলের সংগঠনের কাজেও তিনি নিষ্ক্রিয় থাকছেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এ প্রসঙ্গে জানিয়েছেন, এটা প্রশাসনিক সিদ্ধান্ত। শিশির অধিকারীর বয়স হয়েছে হাঁটাচলা করতে সমস্যা হয় সেই কারণেই হয়তো এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।


কাজের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলে প্রশাসন যেমন ভালো বুঝবে তেমনি সিদ্ধান্ত নিয়েছে।সরকার যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি অপসারিত শিশির অধিকারী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.