কোনও গদ্দারের ক্ষমতা নেই মমতাকে হারানোর, বললেন শওকত মোল্লা - The News Lion

কোনও গদ্দারের ক্ষমতা নেই মমতাকে হারানোর, বললেন শওকত মোল্লা




দি নিউজ লায়ন ;  বিধানসভা নির্বাচনে বাংলায় ২২৮ আসনে মমতার নেতৃত্বে জিতবে তৃণমূল অধিকারী পরিবারের কোন গদ্দারের ক্ষমতা নেই মমতাকে হারানোর- নাম না করে এই ভাষাতেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন বিধায়ক শওকত মোল্লা। রবিবার তৃণমূলের ডাকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের থানার মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত হাজার হাজার মহিলা মছিলে সামিল হয় কেন্দ্রীয় সরকারের কৃষি বিল বাতিল,দ্রব্যমূল্য বৃদ্ধি,কেন্দ্রীয় জন বিরোধী নীতির বিরুদ্ধে।


পাশাপাশি ক্যানিং বাসস্ট্যান্ডে একটি সভা হয়।সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা,জেলার আইএনটিটিইউসির সভাপতি শক্তিপদ মন্ডল,জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর পরেশরাম দাস প্রমূখ।এদিনের সভায় ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা বলেন, আগামী ২০২১ এ রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল  ২২৮ টি আসন পেয়ে তৃতীয়বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বাংলার মানুষের আশীর্বাদে।


তিনি শুভেন্দু অধিকারী বিষয়ে গদ্দার ও মিরজাফর বলেন।বিজেপির মতন একটা সম্প্রাদায়িক শক্তির হাত ধরে আজ মমতাকে  তৃণমূলকে কালিমা লিপ্ত করেছে।স্বাভাবিক ভাবে আমি মনে করি মুর্শিদাবাদে এক মীরজাফর তৈরি হয়ে ছিল আর মেদিনীপুরে অধিকারী পরিবারে আর এক মীরজাফর তৈরি হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.