বর্ধমানের ঘুড়ির মেলায় এবার ভাটার টান - The News Lion

বর্ধমানের ঘুড়ির মেলায় এবার ভাটার টান




দি নিউজ লায়ন ;  বর্ধমানের ঘুড়ির মেলায় একটা ঐতিহ্য আছে। সেই কাঙ্খিত ঘুড়ির মেলায় এবার খানিকটা ভাটার টান। পৌষ সংক্রান্তিতেই এই শহর মেতে ওঠে ঘুড়ির মেলায়। বর্ধমানের মহারাজ মহাতাব চাঁদের ঘুড়ি ওড়ানোর শখ ছিল। বর্ধমানের মহারাজ মহাতাব চাঁদ দেশ-বিদেশ থেকে নানা রঙের, নানা আকারের ঘুড়ি আনাতেন। কারিগরদের নিয়ে এসে ঘুড়ি তৈরি করানো হতো রাজবাড়িতে। 


পৌষ সংক্রান্তির সকাল থেকে রাজবাড়ির ছাদে সপারিষদ ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে উঠতেন বর্ধমানের মহারাজা মহাতাব চাঁদ। রাজবাড়ি আছে। তবে রাজা বা সেই রাজ আমল নেই। ঘুড়ি ওড়ানোর সেই প্রথা আজও বর্তমান। তবে এই ঘুড়ির মেলা উপলক্ষ্যে বন্ধু-বান্ধবদের সঙ্গে দিনভর চলে পিকনিক। যদিও এবার ঠান্ডা কম। ঘুড়ির সাথে পিঠে পুলি। সঙ্গে মাইকে ও খালি গলায় ভোকাটা আওয়াজ। আনন্দ উপভোগই আলাদা।  


সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির ছাদে ঘুড়ি লাটাই নিয়ে মেতে থাকেন বর্ধমান শহরের বাসিন্দারা। দিনভর চলে ঘুড়ির কাটাকুটি খেলা। ঘুড়ি ওড়ানোর এই রীতি এই শহরে ঘুড়ির মেলা নামে পরিচিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.