নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরার সময় মতসজীবীকে তুলে নিয়ে গেল বাঘ - The News Lion

নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরার সময় মতসজীবীকে তুলে নিয়ে গেল বাঘ




দি নিউজ লায়ন ; সুন্দরবনে বাঘের হামলার বিরাম নেই। নতুন বছরের প্রথম দিনেই বাঘের হামলায় নিখোঁজ হয়ে গেল মতস্যজীবী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাগমারা জঙ্গল এলাকায়। নিখোঁজ মতস্যজীবীর নাম প্রশান্ত মণ্ডল। এই নিয়ে গত এক মাসেই বাঘের হামলায় ৪ মতস্যজীবীর মৃত্যু হলো। গত ১০মাসে এটি সুন্দরবনে রয়্যাল বেঙ্গলের ৩৬ তম শিকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাহিড়ীপুর অঞ্চলের দশ নম্বর চরঘেরী এলাকার বাসিন্দা মতস্যজীবী প্রশান্ত মণ্ডল সহ আরও ২ জন মতস্যজীবী একটি নৌকা করে সুন্দরবনের নদী পথে কাঁকড়া ধরতে যায় গত ২৯ ডিসেম্বর।


 বৃহস্পতিবার বিকেলে বাগমারা জঙ্গলে কাঁকড়া ধরার সময় আচমকা একটি বাঘ তিন মতস্যজীবীর উপর ঝাঁপিয়ে পড়ে। দুজন কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হলেও প্রশান্ত মণ্ডলকে তুলে নিয়ে যায় বাঘ। শুক্রবার বিকেল পর্যন্ত তার মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। বন দপ্তরের দাবি, বাগমারা জঙ্গলের নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরছিল তিন মতস্যজীবী। 


আচমকা তাদের ওপর হামলা চালায় বাঘ। একজন মতস্যজীবীর নিখোঁজ হওয়ার কথা জানা গিয়েছে তার খোঁজে তল্লাশি চলছে। পরপর বাঘের হামলায় মতস্যজীবীর মৃত্যুর ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে সুন্দরবনের মতস্যজীবী মহল্লায়। মতস্যজীবীদের একাংশের মতে, লকডাউনের পর থেকে যারা নতুন এই পেশায় এসেছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই জঙ্গলের নিয়ম মানছে না। মাছ কাঁকড়া ধরতে তারা জঙ্গলের কোর এরিয়ায় ঢুকে পড়ছেন।


 ফলে তারা বাঘের হামলার মুখে পড়ছেন এবং প্রাণ হারাচ্ছেন। যদিও মতস্যজীবীদের অন্য একটি অংশের দাবি, গত ডিসেম্বরেই বসিরহাট সন্দেশখালি লাগোয়া সুন্দরবনের জঙ্গল থেকে 'মানুষখেকো' বাঘ খাঁচাবন্দী করেছিল বনদফতর। তাদের ধারণা সুন্দরবনের জঙ্গলে আরো এক বা একাধিক 'মানুষখেকো' বাঘ রয়েছে। না হলে ১০ মাসের মধ্যে  ৩৬ জন মতসজীবীর বাঘের হামলায় মৃত্যুর ঘটনা সাম্প্রতিক অতীতে কখনও ঘটেছে বলে তারা মনে করতে পারছেন না। 


পরিস্থিতি যা তাতে তারা জঙ্গলে ঢুকতেই ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন তারা। যদিও বনদপ্তর এর দাবি, সঠিক প্রশিক্ষণের অভাব এবং নিয়ম না মেনে নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়াতেই বিপত্তি হচ্ছে। একের পর এক বাঘের হামলার ঘটনা ঘটছে। কোস্টগার্ড এবং পুলিশকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে জানা গিয়েছে। সুন্দরবনের বিভিন্ন এলাকায় জলপথে আরো বেশি নজরদারি জানানো হবে বলেও জানিয়েছে বনদপ্তর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.