নন্দীগ্রামে মমতার সভায় যাবেন না শিশির অধিকারী, কেন? নিজেই জানালেন - The News Lion

নন্দীগ্রামে মমতার সভায় যাবেন না শিশির অধিকারী, কেন? নিজেই জানালেন




দি নিউজ লায়ন ;   নন্দীগ্রামে সভা করতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সভায় হাজির থাকতে পারছেন না কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী।এমনকী অধিকারী পরিবারের কোনও সদস্যই সেই সভায় যাচ্ছেন না বলেও জানিয়েছেন তিনি। 


 ১৮ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের সভায় অধিকারী পরিবারের কেউই যাচ্ছেন না। অধিকারী পরিবারের চার জনপ্রতিনিধির মধ্যে প্রথমে শুভেন্দু অধিকারী ও পরে সৌমেন্দু অধিকারী বিজেপি যোগ দিয়েছেন। এখনও তৃণমূলেই রয়েছেন কাঁথি ও তমলুকের সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। শিশির অধিকারী এখনও রয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে। তাঁরা এখনও কেউই বিজেপিতে যোগ দেওয়ার কথা জানাননি। 


 সূত্রের খবর,  নন্দীগ্রামের সভায় যোগ দিতে তাঁদের কেউ আমন্ত্রণ জানায়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিশির অধিকারী। দলের তরফে এই সভা নিয়ে কেউই যোগাযোগ করেনি। তাই এই সভায় যাওয়ার প্রশ্ন ওঠে না, বলেছেন তিনি। কটাক্ষ করে তিনি বলেছেন, আমরা তো লস্ট কেস। 


 শুভেন্দু অধিকারী প্রথমে দুটি প্রশাসনিত পদে ও পরে মন্ত্রী পদে ইস্তফা দেন। শেষে বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। কিন্তু এর পরেই তাঁর ছোট ভাই কাঁথির পুর প্রশাসক সৌমেন্দু অধিকারীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরেই তিনি বিজেপিতে যোগদান করেন। এরপর শিশির অধিকারীকে প্রথমে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও পরে পূর্ব মেদিনীপুর তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বলা হয় অসুস্থতার কারণেই শিশির অধিকারীকে সরিয়ে দেওয়া হল। জবাবে অবশ্য  শিশির অধিকারী বলেছিলেন, তিনি অনেকের থেকে সুস্থ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.