স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন স্বামী
দি নিউজ লায়ন ; স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় স্বামী। অভিযুক্ত স্ত্রী তার স্বামীকে ঘরবন্দি করে পুড়িয়ে মারার চেষ্টা চালায় বলে অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নরহাটা গ্রাম পঞ্চায়েতের বরকল এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রী রিনা বিবি সহ কয়েকজনের বিরুদ্ধে শুক্রবার সকালে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত স্বামী মহম্মদ নাসিম। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত স্বামীর নাম মহম্মদ নাসিম। গত ১১ বছর আগে রতুয়া থানার মহারাজপুরের বাসিন্দা ওই গৃহবধূ রিনা বিবির সাথে বিয়ে হয় মহম্মদ নাসিমের। বর্তমানে তাদের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। আক্রান্ত স্বামী মহম্মদ নাসিমের অভিযোগ, প্রতিবেশী এক যুবকের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। সেই ঘটনার প্রতিবাদ না করায় তাকে ঘরবন্দী করে মারধর করে পুড়িয়ে মারার চেষ্টা করে স্ত্রী।
সেই সময় শ্বশুরবাড়ির কয়েক জনের মদত নিয়েছিল অভিযুক্ত স্ত্রী। পাশাপাশি তার টাকা পয়সার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, প্রতিবেশী একটি পরিবারের সঙ্গে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল গৃহবধূ রিনা বিবির।
সেই ঝগড়ার পর রিনা বিবির স্বামী যেহেতু কোনো প্রতিবাদ করেন নি, তাই আক্রোশ বসতো রিনা বিবি তার স্বামীকে মারধর করে পুড়িয়ে মারার চেষ্টা চালাই এমনই অভিযোগ দায়ের হয়েছে।ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তের খোঁজ চলানো হচ্ছে।

Post a Comment