ভ্যাকসিন পাওয়া প্রত্যেক ভারতীয়র মৌলিক অধিকার, বললেন ফিরহাদ হাকিম - The News Lion

ভ্যাকসিন পাওয়া প্রত্যেক ভারতীয়র মৌলিক অধিকার, বললেন ফিরহাদ হাকিম




দি নিউজ লায়ন ;   ভ্যাকসিন পাওয়াটা প্রত্যেক ভারতীযর মৌলিক অধিকার। আর ভ্যাকসিন চাওয়াটা আমাদের কর্তব্য পাশাপাশি বাংলার মানুষের কাছে সেটা পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আর তাতে যদি আমাদের চোর অপবাদ শুনতে হয় তাতেও আমরা রাজি। রবিবার বাগনানের নবাসনে বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে যোগ দিতে এসে এই কথা বলেন রাজ্যের পুরো ও নগরায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।


তিনি বলেন ভ্যাকসিন মানুষের টাকায় কেনা হচ্ছে অথচ বিজেপি এমন ভাব দেখাচ্ছে যেন টাকাটা ওদর ব্যক্তিগত। ফিরহাদ হাকিম বলেন রাজ্যে আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী প্রথমে হেলথ ওয়ার্কার, কঞ্জারভেন্সী ও পুলিশকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে তারপরে বয়স্কদের দেওয়া হবে। শনিবার লিস্টের বাইরে গিয়ে কয়েকজন ভ্যাকসিন নিয়ে অন্যায় করেছেন। আমরা এটাকে সমর্থন করি না। মন্ত্রী বলেন ভ্যাকসিন সকলে পাবে সেই জন্য মুখ্যমন্ত্রী দিল্লি থেকে তাড়াতাড়ি ভ্যাকসিন পাঠাতে বলেছেন।


এদিন তিনি বিজেপিকে একহাত নেন তিনি বলেন বিজেপি দেশটা কে বেচে দেওয়ার চক্রান্ত করেছে। তিনি অভিযোগ করেন জয় শ্রী রামের আড়ালে দেশটাকে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে নরেন্দ্র মোদি। ফিরহাদ হাকিম বলেন আম্বানি মোদিকে ইলেকশন দিয়েছে আর আম্বানি চেয়েছে বলেই মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। অন্যদিকে এদিন বিধায়ক সমীর পাঁজা বলেন জেলায় দাদার অনুগামী ভাইয়ের অনুগামী বলে কর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে। 


তিনি বলেন আমরা নির্বাচনের ঘন্টা বাজার জন্য অপেক্ষা করছি। তারপরেই শুরু হবে প্রতিযোগিতা। তবে এই প্রতিযোগিতা বিরোধীদের নিয়ে নয়। এটা আমাদের নিজেদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়ার প্রতিযোগিতা। এদিন তিনি বলেন হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিজেপিতে যাবেন তবে সেটা নির্বাচনে পরাজয়ের পর তাদের শ্রাদ্ধবাসরে খেতে যাবেন।


 এদিন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক বলেন হাওড়া গ্রামীণ জেলার ৮ টি আসনে বিজেপিকে বলে বলে হারানো হবে। বাগনানের বিধায়ক অরুনাভ সেন বলেন এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল পুনরায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.