ধূলাগড়ে আগুনে ভস্মীভূত ঝুপড়ি - The News Lion

ধূলাগড়ে আগুনে ভস্মীভূত ঝুপড়ি




দি নিউজ লায়ন ;  শুক্রবার ভোররাতে আগুনে ভস্মীভূত হয়ে গেল ৬/৭ টি ঝুপড়ি। জানা গেছে শুক্রবার ভোর ৪ টে নাগাদ সাঁকরাইলের ধূলাগড় চৌরাস্তায় রাস্তার পাশে থাকা একটি ঝুপড়িতে আচমকা আগুন লাগে। 


ঝুপড়িগুলো দাহ্য পদার্থ দিয়ে তৈরি হওয়ায় নিমেষে পাশের ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলকে। পরে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে খবর ঝুপড়িগুলোতে সেভাবে জিনিষপত্র না থাকায় বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। কি কারণে আগুন লাগলো দমকল খতিয়ে দেখছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.