ঢাকায় বইমেলা হচ্ছে না ফেব্রুয়ারিতে - The News Lion

ঢাকায় বইমেলা হচ্ছে না ফেব্রুয়ারিতে




ঢাকা প্রতিনিধি : মহামারী করোনা পরিস্থিতির কারণে এ বছর ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে বইমেলা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে রোববার বাংলা একাডেমিকে জানানো হয়েছে, শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। পরের মাসেও বইমেলা হবে কিনা সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।  বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।  


তিনি বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। তাই আমরা আপাতত মেলা স্থগিত ঘোষণা করেছি। পরে কবে আবার বইমেলা হবে, সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর  এদিকে ১ মার্চ থেকে শুরু করে ৩১ মার্চ পর্যন্ত অমর একুশে বই মেলা হোক এমনটাই চান প্রকাশকরা। 


স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারলে এ সময় বইমেলা আয়োজনে কোনো সমস্যা দেখছেন না তারা। ১৯৮৩ সাল থেকে প্রতিবছর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। এরপর ১৯৮৪ সাল থেকে বর্তমানের অমর একুশে গ্রন্থ মেলার শুরু হয়। 


তবে স্থান সংকুলান না হওয়ায় অমর একুশে বই মেলা বাংলা একাডেমির চত্বর থেকে সরিয়ে বৃহৎ পরিসরে সোহরাওয়ার্দী উদ্যোনে করা হয়। গত বছর বাংলা একাডেমি ৪১টি বইসহ ৪ হাজার ৯১৯টি নতুন বই প্রকাশিত হয়েছিল। বিদায় বছরে অমর একুশে গ্রন্থমেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।  এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত ঠিক হয়েছে, চিরায়ত নিয়মে হবে মেলা। শেষ পর্যন্ত সেটাও যথাসময়ে হচ্ছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.