মাছের গাড়ি উল্টাতেই উদ্ধার হলো কচ্ছপ
দি নিউজ লায়ন ; উল্টোল মাছের গাড়ি। আর সেই গাড়ি থেকে কচ্ছপ উদ্ধার হলো। এমনই ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের জামালপুরে। মেমারি তারকেশ্বর রাজ্য সড়কে জামালপুর থানার চৌবেড়িয়া পুলের কাছে একটি ছোট মালবাহী গাড়ি উল্টে যায়। সেই খবর পেয়ে টহলদারি পুলিশ গাড়ি সেখানে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক ও খালাসি কাউকে দেখতে পায় নি।
গাড়িটিতে মাছের কাটুন দেখে পুলিশ গাড়িটি মাছবাহী গাড়ি বলেই মনে করে। পরে ক্রেন এনে গাড়িটি তোলার সময়ে দেখা যায় মাছের কাটুনের নিচে বেশ কয়েকটি বস্তায় কিছু ভরা রয়েছে। বস্তার মুখ খুলতেই পুলিশ দেখে বস্তা গুলিতে কচ্ছপ ভরা রয়েছে।
উদ্ধার হওয়া কচ্ছপ গুলি পুলিশ বৃহস্পতিবার বনদপ্তরের হাতে তুলে দিয়েছে। পুলিশ জানিয়েছে, ওল্টে যাওয়া ওই গাড়ি থেকে ১৬ টি বস্তায় ভরতি ৪০২ টি কচ্ছপ উদ্ধার হয়েছে। বর্ধমানের বনদপ্তরের এক আধিকারিক বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে কচ্ছপ পাচারে জড়িতরা এখন পাচারের কৌশল বদলেছে।

Post a Comment