ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত - The News Lion

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত




ঢাকা প্রতিনিধি : ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপাতত স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত আবেদনের অনুমোদন দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে আগামী ১৭ মার্চ মেলা শুরুর সম্ভাবনা থাকলেও তা হচ্ছে না। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব  ড. জাফর উদ্দিন।   মহামারির কারণে বছরের শুরুর পরিবর্তে ১৭ মার্চ আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের প্রস্তুতি নিয়ে কাজ এগোতে থাকে কর্তৃপক্ষ।


 সে অনুযায়ী সব প্রস্তুতিও এগিয়ে নেয়া হয়। গতকাল সোমবার (১৮ জানুয়ারি) জাতীয় দৈনিকে মেলার প্যাভিলিয়ন/রেস্টুরেন্ট/স্টলের স্পেস বরাদ্দের জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তিও দেয় রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।  জানা গেছে, ১৭ মার্চকে মেলা শুরুর দিন নির্ধারণ করে ছাড়পত্রের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু ওই দিন বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস হওয়ায় ১৭ মার্চের পরিবের্ত ১৪ মার্চকে পুনঃনির্ধারণ করে আবার প্রস্তাব পাঠানো হয়। অবশেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মেলা আপতত স্থগিতের কথা জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে। 


 বাণিজ্য সচিব  ড. জাফর উদ্দিন সাংবাদিকদের বলেন, নতুন প্রদর্শনী স্থান, নতুন সব ধরনের আয়োজন নিয়ে ইপিবি’র সকল ধরনের প্রস্তুতি থাকলেও মহামারি করোনায় উদ্বেগের কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনায় আপতত স্থগিত করা হলো এই মেলা। তবে কবে অনুষ্ঠিত হবে এমন সম্ভাব্য কোনো তারিখও তিনি নিশ্চিত করতে পারেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.