বাঁকুড়ার আট কেন্দ্রে একসাথে শুরু হল করোনার টিকাকরণ - The News Lion

বাঁকুড়ার আট কেন্দ্রে একসাথে শুরু হল করোনার টিকাকরণ




দি নিউজ লায়ন ;  সারা দেশের পাশাপাশি আজ নির্দিষ্ট সময়ে বাঁকুড়ায় শুরু হল করোনার টিকাকরণ। আজ বেলা এগারোটা চল্লিশ মিনিট নাগাদ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের বিশেষ টিকাকরণ কেন্দ্রে এই টিকাকরণ শুরু হয়। 


বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের টিকাকরণ কেন্দ্রে প্রথম টিকাটি দেওয়া হয় মেডিক্যাল কলেজের চতুর্থ শ্রেনীর কর্মী পূর্ণ সহিসকে। বাঁকুড়া জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল কুমার সোরেন জানিয়েছেন, বাঁকুড়া জেলার মোট আটটি টিকাকরণ কেন্দ্রে প্রতিটিতে আজ একশো জন করে স্বাস্থ্য কর্মীকে এই টিকা দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.