কল্যান বন্দ্যোপাধ্যায় সহ তৃনমূল নেতাদের ছবিতে পানের পিক ছেটানোর অভিযোগ
দি নিউজ লায়ন ; পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃনমূল নেতাদের ছবিতে পানের পিক ছড়িয়ে দেওয়ার ঘটনায় আজ চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার খাতড়ায়। তৃনমূলের দাবি এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি। বিজেপি অভিযোগ অস্বিকার করেছে।
শনিবার বাঁকুড়ার খাতড়ায় অরাজনৈতিক ব্যানারে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় সহ তৃনমূলের জেলা নেতৃত্ব। এই অনুষ্ঠানে তৃনমূল নেতৃত্বকে স্বাগত জানাতে খাতড়া আদিবাসী কলেজ থেকে খাতড়া পাম্প মোড় পর্যন্ত রাস্তার দুদিকে তৃনমূল নেতৃত্বের ছবি দেওয়া পোস্টারে সাজিয়ে তোলা হয়েছিল।
গতকাল রাতে রাস্তার ধারে থাকা সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত দফতরের রাষ্ট্র মন্ত্রী তথা তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা ও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মুর ছবি সম্বলিত বেশ কিছু পোস্টার দুস্কৃতিরা ছিঁড়ে দেয়। একাধিক পোস্টারে থাকা ওই তিন তৃনমূল নেতার ছবিতে পানের পিকও ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
তৃনমূলের দাবি বিজেপি আশ্রিত দুস্কৃতিরাই এর পিছনে রয়েছে। স্থানীয় তৃনমূল নেতা মোহন কর বলেন, বাঁকুড়ার জঙ্গলমহলে বিজেপির কোনো জনসমর্থন নেই। তাই এই এলাকায় সন্ত্রাস ছড়িয়ে নির্বাচনের আগে অশান্তি তৈরীর চেষ্টা করছে বিজেপি। সেকারনেই এই ধরনের ঘৃন্য প্ররোচনামূলক কাজ করে যাচ্ছে বিজেপি নেতৃত্ব। আমরা এর বিরুদ্ধে তিব্র ধিক্কার জানাই।

Post a Comment