পুরুলিয়ায় পুলিশের ওপর হামলার অভিযোগ - The News Lion

পুরুলিয়ায় পুলিশের ওপর হামলার অভিযোগ




দি নিউজ লায়ন ; একটি জমি সংক্রান্ত ঝামেলা করতে গিয়ে এক পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগ উঠল।  ঘটনায় পরে ওই দিন রাতেই দু'জনকে গ্রেফতার করে পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ। 


পুলিশ জানিয়েছে ধৃতদের নাম কাঞ্চন তেওয়ারি এবং আশিস ওরফে রিতেশ তেওয়ারি। দু'জনের বাড়িই ম্যাসা গ্রামে। বুধবার তাদের পুরুলিয়া আদালতে তোলা হলে কাঞ্চনের ছ'দিনের পুলিশ হেফাজত হয়। আশিসের ১৪ দিন জেল হেফাজত হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার ঝালদার মেস্যা মোড়ে একটা জায়গা নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিবাদ চলছে দুই পক্ষের মধ্যে। কয়েক আগে বিতর্কিত জায়গার উপরে  বাড়ি বানানোর কাজ শুরু করে কুমুদরঞ্জন  তেওয়াড়ি। তাতে বাধাদেন আরেক বাসিন্দা পুরন্দর মাহাতো। তা সত্ত্বেও সে  নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। এরপরেই মঙ্গলবার দু'জন সিভিক ভলান্টিয়ারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান ঝালদা থানার ওই সাব ইন্সপেক্টর। 


তিনি নির্মাণ কাজ বন্ধ রাখতে বললেই পুলিশের সাথে বচসা শুরু করে বলে অভিযোগ। এরপরেই স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা ওই পুলিশ কর্মীকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয় ওই পুলিশ আধিকারিক। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওই পুলিশ আধিকারককে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে পাঠানো হয়। পুরুলিয়া পুলিশ সুপার এস,সেলভা মরুগন বলেন, ঘটনায় সুনির্দিষ্ট মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.