ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের পাতিনাতে তৃনমূলের প্রতিবাদ মিছিলে সামিল মহিলারা - The News Lion

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের পাতিনাতে তৃনমূলের প্রতিবাদ মিছিলে সামিল মহিলারা




দি নিউজ লায়ন ; কেন্দ্র সরকারের কালা কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অপপ্রচারের প্রতিবাদে সোমবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের পাতিনা তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। ওই প্রতিবাদ মিছিলে মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দুলাল মুর্মু ও সাধারণ সম্পাদক সুমন সাহু।


প্রতিবাদ মিছিলের পর প্রতিবাদ সভায় বিধায়ক দুলাল মুর্মু   বলেন বিজেপি একটি সাম্প্রদায়িক দল, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ছাড়া তাদের আর কোন কাজ নেই ।যখন দিল্লির সিংধু সীমান্তে কৃষকরা কৃষি বিল প্রত্যাহার দাবিতে আন্দোলন করছে, তখন বাংলায় এসে কৃষকের বাড়িতে খেয়ে ছবি তুলে প্রচার করছে বিজেপি নেতারা। দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় সরকারকে কৃষি বিল নিয়ে দৃষ্টান্তমূলক রায় দিয়েছে। 


তারপরেও যদি কৃষি বিল প্রত্যাহার না করে তাহলে সারা দেশের মানুষ কেন্দ্রের বিজেপি সরকার কে ছেড়ে কথা বলবে না। তিনি তার ভাষণে আরো বলেন যে ওরা হিংসা সন্ত্রাস ছাড়া কিছু চায় না। তৃণমূল চায় উন্নয়ন ও শান্তি ।তাই তিনি সর্বস্তরের মানুষকে জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান। তৃণমূলের ঝাড়গাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু তার ভাষণে বলেন জঙ্গলমহলে বিজেপির কোন অস্তিত্ব আগামীদিনে থাকবে না। 


শুভেন্দু অধিকারী জঙ্গলমহলের ভূমিপুত্র, মুক্তিসূর্য বলে প্রচার করছে। সেই বেইমান শুভেন্দু অধিকারী দীর্ঘদিন তৃণমূলের থেকেছেন তার নির্দেশে জঙ্গলমহলের দলীয় নেতাকর্মীরা কাজ করেছেন। এখন তিনি নিজেকে জেলে যাওয়া আটকাতে বিজেপি দলে যোগ দিয়ে  তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। যা জঙ্গলমহলের মানুষ কোনদিনই মেনে নেবে না। তিনি আরো বলেন যে জঙ্গলমহলের অর্থাৎ ঝাড়গ্রাম জেলার যে চারটি বিধানসভা আছে সেই চারটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবে।


 লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি ভোট নিয়ে ছিল। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল একটাও প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই বিজেপির আসল চরিত্র মানুষ ধরে নিয়েছে। এখন বিজেপি নেতারা তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরও বেশি ভোটের ব্যবধানে বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে  জেলার চারটি আসনে। তিনি বিজেপি কে হটানোর জন্য সর্বস্তরের মানুষকে তৃণমূলের পাশে থাকার জন্য আহবান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.