অরিন্দম বিজেপিতে যোগ দিতেই মিষ্টি বিতরণ তৃণমূল কর্মীদের - The News Lion

অরিন্দম বিজেপিতে যোগ দিতেই মিষ্টি বিতরণ তৃণমূল কর্মীদের




দি নিউজ লায়ন ;   আপদ বিদেয় হয়েছে। নদীয়ার শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বিজেপিতে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার মিষ্টি বিতরণ করলেন তৃণমূল কর্মীরা। তাদের সাফ কথা, কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে কোন কাজই করেননি। উল্টে তৃণমূল কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছিলেন। বিভাজনের রাজনীতি করতেন। যাতে দলের ক্ষতি হয়েছে। 


এমন আপদ দল থেকে বিদায় হয়েছে এবার শান্তিতে সর্বশক্তি দিয়ে ভোটের কাজে নামা যাবে। একইসঙ্গে তাদের হুঁশিয়ারি ফের যদি শান্তিপুরে প্রতিদ্বন্দ্বিতা করতে আসেন অরিন্দম তাহলে জামানত জব্দ হবে। এদিন সকাল থেকেই শান্তিপুর শহর নদীয়ার বিভিন্ন শহরে মিষ্টি বিতরণ করেন তৃণমূল কর্মীরা একইসঙ্গে শান্তিপুরের বিধায়কের ছবি সম্বলিত যাবতীয় পোস্টার ব্যানার সরিয়ে ফেলা হয়। 


নদীয়া জেলা তৃণমূল নেতাদের বক্তব্য, অরিন্দম ভট্টাচার্য শান্তিপুরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। বিজেপির মত সাম্প্রদায়িক দলের সঙ্গে নিজের স্বার্থে গিয়েছেন। উনি বুঝে গিয়েছেন তৃণমূল থেকে কোন দুর্নীতি করা যাবে না স্বার্থসিদ্ধি হবে না। তাই ভোটের মুখে দল ত্যাগ করেছেন। তবে ওর মত বিশ্বাসঘাতক দুর্নীতি পরায়ন নেতা তৃণমূল ত্যাগ করায় আখেরে দলের লাভ হয়েছে। আগামী দিনে মানুষ ওকে জবাব দেবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.