ভ্যাকসিনে ঝুঁকি আছে বলেই আগে ভ্যাকসিন নিচ্ছেন না ভিআইপিরা’ - The News Lion

ভ্যাকসিনে ঝুঁকি আছে বলেই আগে ভ্যাকসিন নিচ্ছেন না ভিআইপিরা’




ঢাকা প্রতিনিধি : করোনাভাইরাসের ভ্যাকসিনে ঝুঁকি আছে বলেই ভিআইপিরা আগে নিচ্ছেন না বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।  বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। সাধারণ মানুষকে গিনিপিগ হিসেবে ব্যবহার না করার জন্যও সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি। 


 রিজভী আহমেদ বলেন, করোনা ভ্যাকসিনে ঝুঁকি আছে বলেই ভিআইপিরা আগে ভ্যাকসিন নিচ্ছেন না। ভ্যাকসিন নিয়ে সংশয় ও সন্দেহ রয়েছে। তাই গরিব মানুষের ওপর প্রয়োগ করে ভ্যাকিসন পরীক্ষা করবে সরকার। মন্ত্রী, এমপিদের ভ্যাকসিন নেয়ার প্রতিক্রিয়া বুঝে সাধারণ মানুষদের ওপর প্রয়োগ করা উচিত বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.