ভোল পালটে ১৮০ ডিগ্রী ঘুরে ফের নিজের জায়গায় ফিরে গেলেন শতাব্দী রায় - The News Lion

ভোল পালটে ১৮০ ডিগ্রী ঘুরে ফের নিজের জায়গায় ফিরে গেলেন শতাব্দী রায়




দি নিউজ লায়ন ;    মাত্র এক সপ্তাহের মধ্যেই ভোল পালটে ১৮০ ডিগ্রী ঘুরে ফের নিজের জায়গায় ফিরে গেলেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়। মাত্র কয়েকদিন আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শতাব্দী বিস্ফোরক ফেসবুক পোষ্ট করেন। তাঁর পোষ্ট ঘিরে বিজেপি যোগের সম্ভাবনা প্রবল হতে আরম্ভ করে। এমনকী শতাব্দী  রায় দিল্লিতে যাচ্ছেন বলেও রাজ্য রাজনীতিতে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপরেই শতাব্দীকে নিয়ে ড্রামেজ কন্ট্রোলে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস।  শতাব্দীর মানভঞ্জনের পর এই প্রথম তৃণমূলের জনসভায় শতাব্দী।


 এদিন পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় দাঁড়িয়ে   শতাব্দী রায় সাফ ভাষায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রায় সমস্ত উন্নয়নমূলক কাজই করে দিয়েছে। ১০০ শতাংশ কাজ কেউই করতে পারে না। তবে পুরুলিয়ার মতো জায়গা থেকে লোডশেডিংয়ের মতো সমস্যা দূর করাও বড় চ্যালেঞ্জ ছিল , আর তা হয়েছে। শতাব্দী বলেন দিদি যা বলেছেন, তা করেছেন। আর বিজেপি মিথ্যা কথা বলে। 


কয়েকদিন আগে জল্পনার পারদ চড়িয়ে শতাব্দী অমিত শাহের সঙ্গে দেখা করা নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন। তারপর জল্পনার পারদ তুঙ্গে ওঠে।  শতাব্দী বলেন, বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দেয়। মোদী সরকারের নাম না নিয়ে তিনি বলেন, যা যা প্রতিশ্রুতি দিল্লির সরকার ভোটের আগে দিয়েছিলেন, তার একটাও পূর্ণ করতে পারেনি তারা। বিজেপি বিভ্রান্তি ছড়াচ্ছে! শতাব্দী দাবি করেন, বিজেপি জেনে বুঝে মিথ্যাচার করছে। তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। 


 এদিন শতাব্দী বলেন, সংসারে থাকতে গেলে মা, বাবা, স্বামীর বিরুদ্ধে রাগ হতেই পারে। তখন হয়তো রাগ করে পাল্টা কথাও ওঠে। তবে সেই মা , বাবা, বা স্বামীকে যদি পাশের বাড়ির কেউ, বা বাইরের কেউ টার্গেট করে কিছু বলেন, 'তাহলে কি আপনি জবাব দেবেন  না?' তিনি বললেন ভালোবাসার মানুষকে বাইরে থেকে কেউ কিছু বললে রুখে দাঁড়াতে হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.