পশ্চিম মেদিনীপুর জেলায় হাতির হামলায় এক মহিলার মৃত্যু - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলায় হাতির হামলায় এক মহিলার মৃত্যু




দি নিউজ লায়ন ; বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি ব্লকের হাতির তাণ্ডব ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা। বুধবার সকালে হাতির হামলায় কেশপুর ব্লক এর খড়িবেড়িয়া গ্রামে এক মহিলার মৃত্যু হয় ।মৃত মহিলার নাম গীতা ঘোষ।৪০ বছর বয়সী ওই মহিলা আলু চাষের জমিতে গিয়েছিল। আচমকা একটি হাতি এসে আলু চাষের জমিতে তাকে শুঁড় দিয়ে ছুঁড়ে মেরে দেয়। 


ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা গিয়ে হাতি টি কে জঙ্গলের দিকে তাড়ায়। খবর পেয়ে  আনন্দপুর থানার পুলিশ গিয়ে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। যার ফলে ওই এলাকায় হাতির হামলার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার সকালে অপর ঘটনাটি ঘটে চন্দ্রকোনা টাউন থানার বালা গ্রামে।ওই গ্রামের বাসিন্দা গজানন দাস বাড়ির উঠোনে দাঁড়িয়ে ছিলেন।


 সেই সময় একটি হাতি এসে তাকে আছাড় মারে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে হাতিটিকে তাড়িয়ে ওই এলাকা থেকে তারা  গজানন দাসকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে ।তার কোমর ভেঙে গিয়েছে, তার অবস্থা সংকটজনক ।বুধবার সকালে তৃতীয় হাতির হামলার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা দুই ব্লকের কিয়ামাচা এলাকায়। 


ওই এলাকায়কয়েক বিঘা জমির আলু চাষ নষ্ট করেছে হাতির দল। বাড়িঘর ভাঙচুর করে তাণ্ডব চালায় হাতির দল। যার ফলে এলাকায় হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদিনে হাতির হামলায় এক মহিলার মৃত্যু, এক জন আহত হওয়ার ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যার ফলে বন দফতরের ওপর মানুষের ক্ষোভ বাড়ছে। 


স্থানীয় বাসিন্দাদের দাবি হাতির দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে যেমন মাঠে গিয়ে আলু চাষের ক্ষতি করছে তেমনি লোকালয়ে ঢুকে ঘর-বাড়ির ক্ষতি করছে। তাই হাতির দলকে দ্রুত তাড়ানোর জন্য বন দফতর কে গ্রামবাসীরা জানিয়েছেন। তবে গ্রামবাসীদের  বিক্ষোভের মুখে পড়ার ভয়ে বনদপ্তর এর কর্মীরা গ্রামে যাচ্ছেন না বলে স্থানীয় বাসিন্দারা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.