শিলিগুড়ি বইমেলা ময়দানে পাঠকদের ভীড়
দি নিউজ লায়ন ; দীর্ঘ লকডাউনের আর্থিক মন্দা ছুঁতে পারেনি বই প্রেমীদের। প্রথমদিনেই শিলিগুড়ি বইমেলা ময়দানের পাঠকদের ভিড় প্রমান দিলো তা। পাঠককুলের মতকরোনা নিভৃতবাসে নিজেকে ভালো রাখার একমাত্র সঙ্গী ছিল বই। তাই দীর্ঘ ঘরবন্দি জীবনে বাড়ির তাঁকে আলমারিতে থাকা বই পড়ে শেষ করে ফেলেছি। এবারে নতুন কিছু বই চাই। একই আবদার খুদেদেরও। অনলাইনে ক্লাস ঘরবন্দি শৈশবে বই সঙ্গী। তাই সাধারণ জ্ঞান থেকে কমিকস, ড্রয়িং বুক আবদার মতো খুদেদের হাতে তুলে দিচ্ছেন অভিভাবকেরা।
এদিন আনুষ্ঠানিক উদ্ববোধনের আগেই মেলা প্রাঙ্গন ভিড় জমে আট থেকে আশির। মঙ্গলবার থেকে শুরু হয়েছে শিলিগুড়ি মহকুমা গ্রন্থাগার কৃতক আয়োজিত বইমেলা। স্বল্প পরিসরে রাজ্যের উদ্যোগে ওয়াইএমের মাঠে পাঁচদিন চলবে এই বইমেলা। ৩৫টি স্টলের মধ্যে অধিকাংশই কলকাতার কলেজ স্ট্রিটের পাবলিসার্সরা এসে পৌঁছেছেন। করোনার জেরে দীর্ঘ নিভৃতযাপনের পর একফালি কলেজ স্ট্রিট পেয়ে আপ্লুত শহরবাসী পাঠকেরা।
দীর্ঘ লকডাউন আর অনিশ্চয়তাকে সঙ্গী করে বই আঁকড়ে ভারতেই কাটিয়ে দিয়েছেন বাংলাদেশের এক পাবলিশার্স রামজি মন্ডল। তিনি বলেন পাঠকদের লেখক সম্পর্কে ধারনা রয়েছে তারা প্রতিকূলতার মধ্যেও নিজেদের বই সংগ্রহ করে নেন। একই ভাবে জানাচ্ছেন অন্যান্য বই বিক্রেতারাও তারা বলে প্রথম কয়েক ঘন্টাতেই পাঠকদের সারা মিলছে। কোচবিহারের বইমেলাও ভালো সারা মিলেছে।

Post a Comment