ট্রাম্প-নীতির পুনর্বিবেচনায় কাজ শুরু করলেন ব্লিনকেন - The News Lion

ট্রাম্প-নীতির পুনর্বিবেচনায় কাজ শুরু করলেন ব্লিনকেন




আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সিনেটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ নিশ্চিত হওয়ার পর ব্যস্ত দিন পার করেছেন অ্যান্থনি ব্লিনকেন। ট্রাম্প প্রশাসনের নীতিমালার পুনর্বিবেচনা করেই কাজ শুরু করেছেন তিনি।  দায়িত্ব নেওয়ার পরপরই এক ঘোষণায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র আরোপিত সন্ত্রাসবাদ সম্পর্কিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন তিনি।  


পাশাপাশি আরব আমিরাত ও সৌদি আরবের কাছে ট্রাম্প প্রশাসনের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত সাময়িক বন্ধ রাখার কথা জানিয়েছেন তিনি।  এছাড়াও ইরানের সাথে করা পারমাণবিক চুক্তি থেকে সরে আসার বিপক্ষে অবস্থান নিয়ে জানিয়েছেন যদি ইরান আবারও চুক্তিতে ফিরতে চায় তবে যুক্তরাষ্ট্র তাতে সম্মত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.