দাসপুরে তৃনমূল যুব কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন - The News Lion

দাসপুরে তৃনমূল যুব কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন




দি নিউজ লায়ন ; বাংলার শান্তি সম্প্রীতি ঐক্য ও উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে তৎসহ যুব সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে দাসপুর-১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক ব্লকের লাওদা কমিউনিটি হলে রাজনৈতিক যুবকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।


ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শ্যামপদ পাত্র , অন্যতম সহ-সভাপতি  সুজিত ব্যানার্জি, দাসপুরের বিধায়ক  মমতা ভূঁঞা , দাসপুর ১ ব্লক তৃনমূলের সভাপতি  সুকুমার পাত্র , দাসপুর  এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক , পশ্চিম মেদিনীপুর জেলা যুব মনিটরিং কমিটির সদস্য তথা ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি  সুদীপ মণ্ডল সহ দলের সমস্ত নেতৃত্ববৃন্দ ৷ 


তৃণমূল যুব কংগ্রেসের রাজনৈতিক যুব কর্মী সম্মেলনে দাসপুর এর বিধায়ক মমতা ভূইয়া তার ভাষণে বলেন সামনেই বিধানসভা নির্বাচন তাই যুব সংগঠনের প্রতিটি কর্মীকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। যুবসমাজ এগিয়ে না এলে দল শক্তিশালী হবে না। তাই যুবসমাজের প্রতিটি কর্মী কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি তাঁর ভাষণে আরো বলেন যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। 


তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। বিধায়ক মমতা ভুঁইয়া আরো বলেন যে রাজ্য সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে তা ভারতবর্ষের কোন রাজ্যে হয়নি। তা সত্ত্বেও বিজেপি বাংলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। কিন্তু বাংলার মানুষ মিথ্যাবাদী অত্যাচারী সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলার বুকে কোনদিনই জায়গা করে দেবে না। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছে। তাই বাংলার মানুষ মমতা বন্দোপাধ্যায় কে পুনরায় ক্ষমতায় নিয়ে আসবে। 


সেই সঙ্গে তিনি বলেন কয়েকজন তৃণমূলের নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে এখন বড় বড় কথা বলছে। তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই অব্যাহত থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে সকলকে কাজ করতে হবে বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বলেন ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলায় কোন গণহত্যার ঘটনা ঘটেনি। কোন বিরোধী দলের নেতা খুন  হয়নি। কারণ দলনেত্রী বলে ছিলেন বদল চাই, তাই মানুষ সিপিএমকে সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছে। কিন্তু বিজেপি যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে তাতে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।


 একসময়ের সিপিএমের হার্মাদরা এখন বিজেপির ঝান্ডা হাতে নিয়ে বড় বড় কথা বলছেন। তাদেরকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলার মাটি শক্ত মাটি তাই বাংলার মানুষ কোনোদিনই অসভ্য বিজেপিকে বাংলার বুকে ক্ষমতায় নিয়ে আসবে না। তাই যুবসমাজকে তিনি মানুষের পাশে গিয়ে মানুষকে সঙ্গে নিয়ে দাসপুর এক নম্বর ব্লক শুধু নয় পশ্চিম মেদিনীপুর জেলার উন্নয়নে কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.